আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি আশুগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন হোটেল ভোজন বিলাসের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি হাজী জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন।
এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোহেল পারভেজ এবং কৃষক দলের আহ্বায়ক আলাল শাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কোনো বিকল্প নেই। বক্তারা নতুন প্রজন্মের মাঝে এই ঐতিহাসিক দিবসের সঠিক চেতনা ছড়িয়ে দিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা