ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৭-১১-২০২৬ বিকাল ৫:২৫

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন সম্প্রসারণ ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, সদস্যসচিব মো. আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সোবহান ও মো. আশরাফুজ্জামান, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মো. খালিদ হাসান মিল্টন এবং গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. হারুন অর রশিদ।

বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের ভিত্তি সুসংহত করতে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘আমাদের প্রত্যেকের মাঝে দেশপ্রেম জাগ্রত রাখতে হবে। দেশপ্রেমে ঘাটতি দেখা দিলেই চক্রান্তকারীরা সুযোগ নেয়। তাই ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. নেছার উদ্দিন রাঢ়ী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুর আলম সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরসাঈদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন - এমপি আনু