ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহায়তায় পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ: ইমপ্যাক্ট টিম ২০৫০’।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) ঈশ্বরদীর নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টারে রোসাটম স্টেট কর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিল ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এর যৌথ উদ্যোগে এই সংলাপটি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও গ্র্যাজুয়েট এতে অংশ নেন।
আলোচনায় দেশের পারমাণবিক খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুবসমাজকে সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়েব এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মানবসম্পদ বিভাগের উপ-প্রকল্প পরিচালক ওলগা ভিশনেভস্কায়া।
সংলাপে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তরুণ বিশেষজ্ঞ ও রোসাটম মহাপরিচালকের ইমপ্যাক্ট টিম ২০৫০-এর সদস্য প্রমোদ চন্দ্র বৈদ্য বলেন, দেশের তরুণ প্রজন্ম পারমাণবিক শক্তি নিয়ে অত্যন্ত ইতিবাচক ও আগ্রহী। পারমাণবিক শক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহারে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পারমাণবিক খাত ঘিরে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। এর মধ্যে সচেতনতার ঘাটতি, বিশেষায়িত ও ব্যবহারিক প্রশিক্ষণের সীমিত সুযোগ, গবেষণা ও ইন্টার্নশিপের স্বল্পতার বিষয়গুলো উঠে আসে। একই সঙ্গে বিকিরণ নিরাপত্তা, পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত সুরক্ষার বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের তাগিদ দেওয়া হয়।
এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বিশেষায়িত কোর্স, ফেলোশিপ, গবেষণা অনুদান, ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার কাউন্সেলিং চালুর সুপারিশ করেন অংশগ্রহণকারী তরুণরা। পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রূপপুর কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানো, ‘নিউক্লিয়ার ইনোভেশন চ্যালেঞ্জ’, হ্যাকাথন এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালুর প্রস্তাব করা হয়।
আয়োজকেরা জানান, সংলাপে উঠে আসা সুপারিশগুলো রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের কাছে উপস্থাপন করা হবে। এ ছাড়া তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১ (COP31)-এ বিষয়গুলো তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিল ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’ হলো রোসাটম মহাপরিচালকের অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক যুব উপদেষ্টা বোর্ড। বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের ১৩ জন সদস্য নিয়ে এই পরিষদটি পরিচালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার