ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৬ বিকাল ৫:২৭

চট্টগ্রামের পটিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় দুই হাজার রোগী। ‘মানুষের সেবায় মানুষের পাশে, সুস্থ মানুষ সমৃদ্ধ পটিয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে পটিয়া সমিতি-ঢাকা।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালিত হয়। এতে মেডিসিন, হৃদরোগ, স্ত্রী ও প্রসূতি, লিভার ও পরিপাকতন্ত্র, ডায়াবেটিস, শিশুরোগ, চর্মরোগ, সার্জারি, ইউরোলজি, নাক-কান-গলা ও চক্ষুরোগসহ বিভিন্ন বিভাগের ৩০ জন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পটিয়া সমিতি-ঢাকার সভাপতি আলী নেওয়াজ। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. ফরিদুল আলম, ডা. একেএম নাছির উদ্দীন, ডা. রেজাউল করিম, ডা. জালাল উদ্দীন আহমদ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক ডা. জামাল উদ্দীন ও ডা. সৈয়দ সাইফুল ইসলামসহ অন্যরা।

চিকিৎসাসেবার পাশাপাশি ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, চিকিৎসাসেবা কার্যক্রমের পাশাপাশি পটিয়ার শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে পটিয়া সমিতি-ঢাকা। ভবিষ্যতে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরো পটিয়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পটিয়া থেকে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সহযোগিতায় পৃথক উদ্যোগ নেওয়ারও পরিকল্পনা করেছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন - এমপি আনু