প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পটুয়াখালীর গলাচিপা উপজেলার শংকর হাওলাদার ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ অর্জন করেছেন। রাজধানীর মহাসমাবেশে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা সনদ গ্রহণ করেন।
শংকর হাওলাদার দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় প্রশাসনকে নানা কার্যক্রমে সহযোগিতায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। তিনি নিয়মিত থানা পুলিশের চৌকিদার প্যারেডে অংশ নেন এবং এলাকার যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তৎপর থাকেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
তাঁর কর্মতৎপরতার অন্যতম বড় সাফল্য এসেছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে। শংকর হাওলাদারের নিরলস ভূমিকা ও সহযোগিতায় রতনদী তালতলী ইউনিয়ন ২০২৬ সালের জুলাই মাসে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্মনিবন্ধনে সারা দেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে সার্বিক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এ অর্জনে বিশেষ অবদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে এর আগে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি শ্রেষ্ঠ সম্মাননা সনদ লাভ করাকে তাঁর কর্মজীবনের এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। তৃণমূলের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর এ স্বীকৃতি অন্য সকল গ্রাম পুলিশের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছে সচেতন মহল। তাঁর এই অর্জনে রতনদী তালতলী ইউনিয়নসহ পুরো গলাচিপা উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা