বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উযযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলামের সভপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিলুর ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায় সূচিত হয়েছিল। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকাই ৭ নভেম্বরের মূল শিক্ষা। তরুণ প্রজন্মকে এর ইতিহাস জানাতে হবে। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা