ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় অজানা রোগে ভুগছে ৬ বছরের শিশু সুরাইয়া


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৪২

মাত্র ৬ বছর বয়স সুরাইয়ার। দেখতে অন্য দশটা মেয়ের মতো দেখা গেলেও তার শরীরে বাসা বেঁধেছে এক অজানা রোগ। নিজের হাঁটু ও হাত দিয়ে নিজেই সজোরে আঘাত করে তার শরীরে ও মুখমন্ডলে। অতিরিক্ত আঘাতের কারণে প্রায়ই শরীর থেকে রক্ত বেয়ে পরে। জন্মের ২ দিন পরেই সুরাইয়ার নিউমোনিয়া ধরা পড়ে। এর কয়েকদিন পর থেকেই অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয় তার মাঝে । এমনই এক দুর্বিঃসহ জীবন পার করছে শিশু সুরাইয়া।

বলছি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাধীন বিশকাকুনী ইউনিয়নের কোণাডহর গ্রামের মোঃ সুহেল ও লাকি দম্পত্তির বড় মেয়ে সুরাইয়ার কথা। তাদের ঘরে দুই কন্যা সন্তান সুরাইয়া ও সুমাইয়া, সুহেল ও লাকি অভাবের তাড়নায় ঢাকার বসুন্ধরায় থাকেন। সেখানে সুহেল ফিকআপ ভ্যান চালিয়ে সংসারের খরচ যোগাচ্ছেন। তাদের সাথে থাকে আড়াই বছর বয়সী ছোট মেয়ে সুমাইয়া। বড় মেয়ে সুরাইয়ার এমন রোগের জন্য তাদের কাজের অসুবিধা হবে, সেজন্য নানার বাড়ি রেখে গেছেন সুরাইয়াকে। ৩ বছর ধরে নানা-নানীর যত্নেই বড় হচ্ছে সুরাইয়া। এদিকে সুরাইয়ার নানা-নানীও বৃদ্ধ এবং অসহায়। নিজেদের ভরণ-পোষণেই হিমশিম খেতে হয় তাদের। সব মিলিয়ে অসুস্থ সুরাইয়াকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছে উভয় পরিবার।

সুরাইয়ার মা লাকী ফোনের মাধ্যমে জানান, অভাবের সংসারে আলোকিত করে আসে তাদের প্রথম কন্যা সন্তান সুরাইয়া। কিন্তু জন্মের দু'দিন পর দেখা দেয় নিউমোনিয়া, তাড়াতাড়ি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আবার পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও কিছুদিন চিকিৎসা করানোর পরে কিছুটা স্বাভাবিক হলে চলে আসি নিজ বাড়িতে। কিছুদিন যেতেই সুরাইয়ার এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। দিন যত যাচ্ছে আমার মেয়েটি নিজেকে ততই বেশি আঘাত করছে , নিজেই নিজেরে আঘাত করে রক্তাক্ত করে। তার পাশে একজনকে সবসময় থাকতে হয়। তাছাড়া সে কথাও বলতে পারে না। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। দেশবাসীর কাছে শুধু চিকিৎসা সহায়তা চাই যেন আমার মাইয়্যাটা সুস্থ হয়ে উঠে। মাইয়্যাটা সুস্থ হলে আর কিছু লাগবো না জীবনে।

সুরাইয়ার নানা আঃ রহিম বলেন, ৩ বছর ধরে আমি খুব কষ্ট করে পালতাছি। ওর মা বাবা ঢাকায় থাহে। আমরা গরীব মানুষ কামাই নাই। খুব কষ্ট করে চলতাছি। নাতনীর কষ্ট দেইখ্যা সহ্য হয়না। দশের সাহায্যে যদি নাতনী ডা বালা হয় তাইলে আমরা অনেক খুশি হইতাম। মেয়েডা সবার মতো ইস্কুলে যাইতে পারবো।

এলাকাবাসী জানান, সুরাইয়া তার নানার কাছে থাকে। আমরাও প্রতিবেশী হিসেবে দেখছি মেয়েটার কি পরিমাণ কষ্ট হয়। হাতে ও হাঁটুতে ক্ষতের চিহ্ন দেখা যায়। কি রোগ হয়েছে তা জানিনা। এর আগেও পূর্বধলার লেটিরকান্দায় এমন একটি রোগী দেখেছি। শুনেছি পূর্বধলার ইউএনও স্যার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিল। আমরা চাই সুরাইয়ার ও ভালো চিকিৎসার ব্যবস্থা হউক এবং সে সুস্থ হয়ে উঠুক। 

T.A.S / T.A.S

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে