ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে মোবাইলের দোকান চুরির অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৪:৯

জয়পুরহাটের আক্কেলপুরে একটি মোবাইলের দোকানের টিনের ছাউনি কেটে মোবাইল চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার স্টেশন রোডে মোবাইল বাজার নামক এক প্রতিষ্ঠানে ঘটেছে।

সরোজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকান মালিক ইমরান হোসেন (২৫)। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই একালার সকল দোকান শুক্রবার বন্ধ থাকায় সারাদিন দোকানে আসেনি দোকান মালিক। শুক্রবার রাত ১ টায় নাইট গার্ডের ফোনের মাধ্যমে জানতে পারেন দোকানের পেছনের অংশের টিনের ছাউনি কাটা। বাড়ি থেকে দোকানের দূরত্ব অনেক হওয়ায় রাতে দোকানে আসতে পারেনি দোকান মালিক। সকালে এসে দেখেন দোকানে ভেতরে থাকা ৪টি স্মার্ট ফোন , ৪০ টির অধিক বাটন ফোন ও নগদ টাকা টিন কেটে ভেতরে ঢুকে চুরি করা হয়েছে। 

দোকান মালিক এমরান হোসেন বলেন, নাইট গার্ডের মাধ্যমে শুক্রবার রাতে খবর পেয়েছি। রাতেই আমার পাশর্^বর্তী কয়েকজন দোকান মালিককে বিষয়টি জানিয়ে ছিলাম। শনিবার সকালে এসে দেখি ছাউনির পেছনের অংশের টিন কেটে ভেতরে ঢুকে আমার দোকানের মোবাইল ফোনগুলো চুরি করা হয়েছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। প্রশাসন ফোনগুলো উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থ্যা নিলে খুব উপকৃত হতাাম।

মোমিনুর রহমান সজল নামের এক কাপড় ব্যবসায়ী বলেন, এমরানের ফোনে খবর পেয়ে রাতেই এসে দেখি দোকানের পেছনের টিন কাটা। সকালে দোকান খোলার পরে দেখা যায় ফোনগুলো চুরি হয়েছে। আমরা সকল দোকান মালিকরাও এখন চোর অতঙ্কে রয়েছি। 
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম মুঠোফোনে জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

এমএসএম / এমএসএম

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা