ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় বজ্রপাতে নিহত-১ আহত-২


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৪:৩২

খুলনার পাইকগাছায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন এক দম্পতি। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলায় আনিছ( ভুট্টোর) চিংড়ি ঘেরে শ্যাওলা পরিস্কার করার সময় লক্মীখোলা গ্রামের তোফাজ্জল গাজীর ছেলে লাকি গাজী(৪৫) মৃত্যু হয়। এছাড়াও হয়  আহত চাঁদখালীর হেতালবুনিয়া গ্রামের সন্তোষ (৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা( ৫৯)।

বর্তমানে আহত সুভদ্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ইন্সপেক্টর ( অপারেশন)  রঞ্জন মিস্ত্রী বজ্রপাতে ১জনের মৃত্যু ও ২জন আহতের তথ্য দিয়ে জানান, নিহতের  সুরোতহাল রিপোর্ট করা হয়েছে। আহত সন্তোষ সানার ভাই আশুতোষ সানা বলেন, শনিবার সকালে  লাকি, দাদা-বৌদিসহ ৪ জন শ্যাওলা পরিস্কারের  কৃষান হিসেবে ভুট্টোর চিংড়ি ঘেরে  কাজ করছিল। সকাল ৯ টার দিকে বৃষ্টি'র মধ্যে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে লাকি নিহত হয় ও দাদা-বৌদি আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।মুহুর্তেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল জানান, বজ্রপাতে আহত এক নারী'কে  খুব খারাপ অবস্থায় ভর্তি করা হয়। এখানে তার চিকিৎসা চলছে এ মুহুর্তে অনেকটা সুস্থ্য হয়ে উঠেছেন। থানা (ওসি তদন্ত) তুষার কান্তি দাস জানান,নিহতের সুরোতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত