ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

১৪৭ বছরের টেস্টে ভারতের নতুন ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:২

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখাল ভারত।

প্রথম ইনিংসে নিজেদের মাঠে সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হওয়ার পরেও দুর্দান্ত এক কামব্যাক দেখিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ডাক মারার পর সরফরাজ খান পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সুবাদে প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়লেও সেখান থেকে লিড পেয়েছে ভারত।

চলতি টেস্টে ভাগ্যটা এখনো দুলছে পেন্ডুলামের মতো। ম্যাচের ফলাফল যাই হোক, বেঙ্গালুরুর এই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্নরকম এক নজির গড়ছে ভারত। বিশ্বের প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১০০টি ছক্কা হাঁকিয়েছে ভারত।

এই টেস্টেই কপিল দেবকে টপকে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন ঋষভ পন্থ। তিনি ৬২ ম্যাচে ৬৪টি ছক্কা হাঁকিয়েছেন। এ তালিকায় সবার ওপরে বীরেন্দর শেবাগ। সাবেক এই ওপেনার ছক্কা হাঁকিয়েছেন ৯০টি। ৮৮টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে রোহিত শর্মা।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা