ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কবরাস্থানের সাইনবোর্ড দিয়ে জমি দখলের চেষ্টা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:৫

খুলনার পাইকগাছায় কবরস্থানের সাইনবোর্ড দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, ইতোপুর্বে ভাংচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় আদালতে মামলা ও পুলিশের নোটিশ জারির পরেও প্রতিপক্ষরা বৃহস্পতিবার বিকেলে পেশিশক্তি বলে এ ঘটনা ঘটিয়েছে।

মামলা সুত্রে জানাগেছে, গত ২ মে ১৯ সালে উপজেলার চাঁদখালী ইউপি'র ফতেপুরে পিচের রাস্তার ধারে স্থানীয় লিয়াকত গাজী গংরা ৫ শতক জমি যৌথভাবে ক্রয় করে ঘর-বাড়ী বেঁধে দখলে আছেন। লিয়াকত গাজী ছেলে জমির মালিক ওমর আলী জানান, আমরা শান্তিতে বসবাস করেছিলাম। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর প্রতিপক্ষ ফতেপুরের আশরাফ সানা ও হাসানুর সানা গংরা আমাদের জমি দখল চেষ্টা চালায়। তিনি অভিযোগ করেন সর্বশেষ তারা ৩ অক্টোবর সকালে লাঠিয়াল বাহিনী নিয়ে বাড়ি-ঘর,দোকান ভাংচুর ও ক্ষতি করে রাস্তার নিচে ফেলে দেয়। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে দু'পক্ষকে যার-যার অবস্থানে থাকার নির্দেশনা দেন।

ভাংচুর ক্ষয়ক্ষতির ঘটনায় ওসমান গাজী বাদী হয়ে প্রতিপক্ষ আশরাফ সানা,হাসানুর, সহ আনারুল, ১৪ ব্যক্তির বিরুদ্ধে ৭ অক্টোবর পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালত পিবিআই'কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে দ্বিতীয় দফায় দখল চেষ্টা করলে ওসমান গাজী বাদি হয়ে ৭ অক্টোবর পাইকগাছার নির্বাহী আদালতে প্রতিপক্ষদের বিরুদ্ধে ১৪৪ ধারার মামলা করেন। তিনি অভিযোগ করেন প্রতিপক্ষরা পুলিশের নোটিশ পেয়েও বৃহস্পতিবার বিকেলে আমাদের জমিতে কবরস্থানের সাইনবোর্ড দিয়ে দখল করার চেষ্টা করে। ওসি (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান,আদালতে নির্দেশনা উপেক্ষা করে কোন পক্ষ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত