পাইকগাছায় বজ্রপাতে দিনমজুর গৃহবধূর মৃত্যুঃ দম্পতি আহত
খুলনার পাইকগাছায় বজ্রপাতে এক স্বামী পরিত্যক্তা দিনমজুর গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ লাকী খাতুন (৪৫) উপজেলার লক্ষীখোলা গ্রামের তোফাজ্জেল সরদারের মেয়ে। এ ঘটনায় ওড়াবুনিয়া গ্রামের সন্তোষ সানা(৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা(৪০) আহত হয়।
আহত সুভদ্রার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আনিসুর রহমান ভুট্টর চিংড়ি ঘেরে হতাহতের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে হতাহতরা সবাই একই সঙ্গে কেওড়াতলাস্থ জৈনক ব্যক্তির চিংড়ি ঘেরে দিনমজুরের কাজ করছিল। প্রচুর বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হতভাগী লাকী খাতুনের মৃত্যু করুণ মৃত্যু হয় এবং সন্তোষ সানা দম্পতি আহত হয়। আহত সুভদ্রার অবস্থা আশংকাজনক হলেও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল বলেন চিকিৎসা প্রদান করার পর সুভদ্রা অনেকটাই সুস্থ হয়েছে তবে তিনি পুরোপুরি শঙ্কা মুক্ত নন। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন