জবিতে যোগ দিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহান্মদ ইমদাদুল হক কর্মস্থলে যোগদান করেছেন। বুধবার (২ জুন) দুপুর ১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোস্তফা কামালসহ শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহান্মদ ইমদাদুল হক বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। আমরা শিক্ষা ও গবেষণার এগিয়ে যাব। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ চলছে। ওই কাজ যেন দ্রুত শেষ হয় এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করব। ছাত্রদের কল্যাণ হয় এমন কাজ করে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকব।
উলেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে গতকাল (১ জুন) আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে নিয়োগ দিয়েছে সরকার। ড. মো. ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied