কোনাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানার আমবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে দৈনিক সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো- জামালপুরের বকশিগঞ্জ থানার বাট্রাজোড় গ্রামের গোলাম মাওলার ছেলে মো. আজম মিয়া (২৪) এবং একই জেলার মৃত লাল মিয়ার ছেলে সুজাত হোসেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
T.A.S / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ