দুর্বল ছয় ব্যাংক পেল ১৬৪০ কোটি টাকা
দুর্বল হয়ে পড়া বেসরকারি ছয় ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে তুলনামূলক সবল তিন ব্যাংক। অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। আর তহবিল যুগিয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।
যানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর গত বৃহস্পতিবার তহবিল স্থানান্তর করা হয়। আবেদন যাচাই বাছাই করে সামনে আরও ব্যাংককে এ সহায়তা দেওয়া হবে।
সূত্র জানিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ৩৭৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামি ব্যাংক ৩০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি, গ্লোবাল ইসলামি ব্যাংক পেয়েছে ৯৫ কোটি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩২০ কোটি এবং এক্সিম ব্যাংক পিএলসি ৪০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে ধার দিতে সবল ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ব্যাংকগুলো হলো: রাষ্ট্রায়ত্ত সোনালি ব্যাংক, বেসরকারি খাতের ব্র্যাক, ইস্টার্ন, সিটি, শাহ্জালাল ইসলামি, মিউচুয়াল ট্রাস্ট, পুবালি, ঢাকা, ডাচ্–বাংলা ব্যাংক ও ব্যাংক এশিয়া।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সবল ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের টাকা দুর্বল ব্যাংকগুলো দিতে ব্যর্থ হলে সেই টাকা ৩ দিনের মধ্যে ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক। ঋণের সুদ হার নির্ধারণ হবে চলতি রেটে।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার