মানিকগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের শতাধিক ব্যবসায়ী। রবিবার (২০ অক্টোবর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে ভাড়ারিয়া বাজারের সকল ব্যাবসায়ী সন্ত্রাসী-চাঁদাবাজ রনি, আনোয়ার ও সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, চলতি মাসের ১৬ তারিখে চাঁদা আদায়কে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে জয়নাল, ইব্রাহিম, সালমানের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। প্রশাসনের কাছে এর প্রতিকার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ীবৃন্দ।
এ ব্যাপারে ভাড়ারিয়া বাজারের ব্যবসায়ীরা জেলা প্রশাসক বরাবর সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও অত্যাচার থেকে নিরাপত্তা চেয়ে একটি আবেদন দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজার ও হরিরামপুর উপজেলার বলড়া বাজারে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত বালু ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে।
ওই ঘটনার পর যৌথবাহিনী ছাত্রদলের নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়াকে আটক করে।
আহতরা হলেন- ঈব্রাহীম আহমেদ, জয়নাল আবেদীন, সালমান হোসেন, ইউসুফ আলী ও সায়মন হোসেন। এদের মধ্যে জয়নাল আবেদীন ও ঈব্রাহীম আহমেদ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
T.A.S / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়