কামারখন্দে কালবেলার দুই বছরপূর্তিতে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাফল্যের দুই বছরে পাঠকদের আন্তরিক ভালোবাসায় দুর্বারগতিতে এগিয়ে চলা দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার পাবলিক লাইব্রেরি হলরুমে বর্ষপূর্তি অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং স্থানীয় সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন।
কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি কিবরিয়া মন্ডলের সভাপতিত্বে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান , বিশেষ অতিথি ছিলেন কামারখন্দ থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, কামারখন্দ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, বাংলাদেশ জামায়াত ইসলামী কামারখন্দ শাখার নায়েবে আমির অধ্যক্ষ আতাউর রহমান, দৈনিক কালবেলার সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র সূত্রধর, বিশিষ্ট শিক্ষানুরাগী আশুতোষ সাহা ।
এ সময় বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বলেন, অনেক বড় বড় সংবাদ কালবেলা প্রকাশ করেছে, যা প্রশংসার দাবিদার এবং সামনের দিনগুলোতে আরো জোরালো ভূমিকা পালন করবে আশাকরি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কামারখন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি অধ্যাপক আব্দুস সবুর, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল এর উপজেলা প্রতিনিধি মোঃ রাজ , দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি দুলাল হোসেন মন্ডল, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল- মারুফ, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি ইয়াছিন কবির, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, আইপিও টিভি নিউজ২১ এর জেলা প্রতিনিধি আবু তালহা, বাংলাদেশ বেসরকারি বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজির ইসলাম নাঈম, কামারখন্দ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন, কামারখন্দ জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য আশরাফুল ইসলাম, কামারখন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, মাহবুব সাকিব, সাগর আহমেদ, নাহিদ ইসলাম, মাসুদ রানা, সজীব সরকার, মুমিত শেখ, মাকসুদুল হাসান-সহ কামারখন্দের আলোকিত ব্যক্তিত্বগণ।
T.A.S / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার