ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায় চম্পকনগর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায় চম্পকনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে রবিবার বিকাল ৩টার দিকে একদল পুলিশ চম্পকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এসএম রাষ্ট্রু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ ১৬৮ জনকে আসামি করে গত ২৭ আগস্ট একটি নাশকতার মামলা দায়ের করেন, যার নম্বর ১০, তারিখ ২৭/৮/২৪ইং।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকালে পুলিশ চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে নাশকতা ও ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
T.A.S / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান