ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ৪:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) নবম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) হলরুমে অনুষ্ঠানটি আয়োজন করেন ইনস্টিটিউটের অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা।

অষ্টম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক ড. মনিরা জাহান। উপস্থিত ছিলেন- প্রভাষক নোশিন আফরোজ, প্রভাষক সানজিদা আক্তার তান্নি, সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শাহনেওয়াজ খান চন্দন এবং সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অভিভাবকের স্বপ্ন এবং নিজেদের স্বপ্নকে অর্জনের জন্য মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। সৎ ও সত্যবাদী হতে হবে এবং নিজের প্রতি যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। 

ইনস্টিটিউটের পরিচালক ড. মনিরা জাহান বলেন, শিক্ষার যে উদ্দেশ্য তা আমরা আইইআরে যুক্তি দিয়ে চলব এবং মায়ার বন্ধন তৈরি করব। তাহলে আমরা আইইআর থেকে বের হয়ে সুন্দর রাষ্ট্র তৈরি করতে পারব বলে আশা করি।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?