যশোর, বাগেরহাট ও নড়াইলের ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের তিন নেতা
সারাদেশে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য ছাত্রদলের কমিটি গঠনের অংশ হিসেবে যশোর, বাগেরহাট ও নড়াইল জেলার দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন ফকির।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতনের পর আগামীদিনে সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা শিক্ষাঙ্গনে কেমন রাজনীতি তারা প্রত্যাশা করেন এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা ও মহানগর শাখার অধীন সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিম গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গিয়াসউদ্দিন জুয়েল, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ রিফাত খান, সদস্য সচিব লোহাগড়া পৌর ছাত্রদল, নাদিম জামান মাহিন, কলেজ ছাত্রদল নেতা এবং লোহাগড়া উপজেলা ছাত্রদলকর্মী পাপ্পু শিকদার।
দায়িত্বপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা জানিয়ে নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, আমার কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে অনুরোধ থাকবে একটি সুশৃংখল সুন্দর কমিটি গঠনের, যার ফলে আগামীর ছাত্রদল হবে সারাদেশের ছাত্র রাজনীতির রোল মডেল।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়