ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিশুকে নুপুর কিনে দেয়ার লোভ দেখিয়ে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগে নারী আটক


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ১১:৩৯

চাঁদপুরের হাইমচরে ফাতেমা আক্তার সামিয়া (৯) নামে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া শিশুকে নুপুর কিনে দেয়ার লোভ দেখিয়ে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুফিয়া বেগম (৩৮) নামে নারীকে স্থানীয় লোকজন আটক করে সদর মডেল থানা পুলিশে সোপর্দ করে।

রোববার (২০ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ হয় শিশুটি।

অপহরণ হওয়া শিশু সামিয়া দক্ষিণ আলগী ইউনিয়নের গন্ডামারা গ্রামের হাজী বাড়ীর প্রবাসী মো. খোকন হাজীর মেয়ে এবং ১৯ নম্বর উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত সুফিয়া বেগম একই গ্রামের মুন্সী বাড়ীর হোসেন মুন্সীর স্ত্রী।

খোঁজ নিয়ে জানাগেছে, সকাল ১০ টায় গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশু সামিয়াকে নুপুর কিনে দেয়ার কথা বলে ওই নারী অটোরিকশা করে চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে মহিলা শিশুটির কানে থাকা স্বর্ণের দুল খুলতে চাইলে শিশুটি অটোরিকশা থেকে নেমে দৌড় দেয়। মহিলাও পিছন থেকে দৌড়ে গিয়ে ধরে কানের দুল চিনিয়ে নেয়ার চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিলে তার মুখ কাঁদা মাটিতে চেপে ধরে হত্যার চেষ্টা করে। ঘটনাস্থল এলাকায় আরেক অটোরিকশা চালক মো. জয়দুল শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যায় এবং শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। লোকটির চিৎকারে আশপাশের লোকজন এসে মহিলাটিকে আটক করে রাখে। পরে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা ও হাইমচর থানার পুলিশ এসে শিশু ও মহিলাকে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল এলাকার লোকজন জানায়, ধারণা করা হচ্ছে স্বর্নের কানের দুলের লোভে মহিলা ওই শিশুকে হত্যার চেষ্টা করে। ওই সময় অটোরিকশা চালক উপস্থিত না হলে ফুটফুটে শিশুটি প্রাণ হারাত। মহিলার কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।

অপহরণের শিকার শিশু সামায়িা জানায়, সে স্কুলের বারান্দায় আসলে ওই মহিলা আমাকে আম্মুর কথা বলে বাহিরে ডেকে নিয়ে যায়। আম্মুকে না দেখে আমি চলে যাইতে চাইলে উনি আমাকে বলে তোমার আম্মু তোমাকে নুপুর কিনে দিবে। আমাকে বলেছে তোমাকে বাজারে নিয়ে যেতে। পরে তিনি আমাকে অটোরিকশা করে বাজারের দিকে নিয়ে যায় এবং অটোরিকশাতে আমার কানের দুল খোলার চেষ্টা করে। আমি অটোরিকশা থেকে নেমে দৌড় দিলে তিনি পিছন দিক থেকে এসে আমার মুখ মাটিতে পা দিয়ে চাপ দিয়ে ধরে। আমি চিৎকার দিলে লোকজন এসে আমাকে উদ্ধার করে।

রাতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ওই নারী থানা হেফাজতে আছে। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা