ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

টেস্টে রাবাদার তিনশ’র কীর্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ১২:৪৪

বাংলাদেশের বিপক্ষে ২০১৫ সালের জুনে ওয়ানডে অভিষেক কাগিসু রাবাদার। অভিষেক সিরিজেই হ্যাটট্রিক করেন তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডানহাতি প্রোটিয়া পেসারের। বিরাট কোহলিকে শিকার করে উইকেটের খাতা খোলেন তিনি।

ওই রাবাদা সোমবার মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। প্রোটিয়াদের মধ্যে কিংবদন্তি পেসার ডেল স্টেইন ও অ্যালান ডোনাল্ডের পর দ্রুততম ৩০০ উইকেটও তার। এছাড়া টেস্ট ক্রিকেটের ৩৯তম বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন তিনি।

মিরপুর টেস্ট শুরু করার আগে ৬৪ টেস্টে ২৯৯ উইকেট ছিল রাবাদার। মুশফিকুর রহিমকে বোল্ড করে তিনি ৩০০’র মাইলফলক স্পর্শ করেন। এর আগে স্টেইন ৬১ ও ডোনাল্ড ৬৩ টেস্টে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। 

টেস্টে দ্রুততম তিনশ’ উইকেট নেওয়ার রেকর্ড রবিশচন্দন অশ্বিনের। তিনি ৫৪ টেস্টে ৩০০ উইকেট নিয়ে পেস কিংবদন্তি ডেনিস লিলির রেকর্ড ভাঙেন। মুরালিধরন ৫৮ টেস্টে নিয়েছেন ৩০০ উইকেট। রাবাদার বয়স সবে ২৯ বছর। ফিট থাকলে এখনও লম্বা সময় খেলে যাওয়ার সম্ভাবনা আছে তার। সুযোগ আছে টেস্টে ৪০০-৫০০ উইকেট নেওয়ার। অবশ্য টি-২০ ক্রিকেটের যুগে কে কতদিন কোন ফরম্যাট খেলবেন তা আগ বাড়িয়ে বলা দুষ্কর।

T.A.S / T.A.S

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক