ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

তাইজুলের জোড়া আঘাতে লড়াইয়ের আভাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৩:৩৩

মিরপুর টেস্টের প্রথম দিনে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। প্রথম সেশনের খানিক পরপরই ব্যাটিংয়ে নেমে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ। ইনিংসের প্রথম ওভারেই এই পেসার সাজঘরে ফেরান এইডেন মার্করামকে।

পরে অবশ্য পাল্টা জবাব দিয়েছে প্রোটিয়ারা। ২ উইকেটে ৬৫ রান তুলে দ্বিতীয় সেশন পার করেছে সফরকারীরা। চা বিরতির পর বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাইজুল। স্টাবসের পর বেডিংহ্যামকে সাজঘরের পথ দেখিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। তাতে ৭২ রানে তিন উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। যা লড়াইয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান। প্রোটিয়াদের উইকেট সংখ্যা অবশ্য আরও বাড়তে পারত যদি না দুটি সহজ ক্যাচ ছাড়তেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

এর আগে, মিরপুরে চেনা কন্ডিশনেও ব্যাটিং ব্যর্থতা কাটাতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ১০৬ রানে। দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। বাকিদের ব্যর্থতায় দুটো সেশনও খেলতে পারেনি বাংলাদেশ। তার আগেই ইনিংসের সমাপ্তি। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছে ৪০ ওভার।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা