ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কবে নাগাদ মাঠে ফিরছেন এবাদত, জানা গেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৩:৩৮

স্কোয়াডে না থাকলেও সবশেষ ভারত সিরিজে দলের সঙ্গে গিয়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি।

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন এবাদত। তার আগেই মাঠে ফিরতে যাচ্ছেন সিলেটের এই পেসার। সবকিছু ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফিরবেন এবাদত।

বর্তমানে ঠিক কী অবস্থায় রয়েছেন এবাদত। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘এখন অনেকটা ভালো, উন্নতির পথে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে। চলমান এনসিএলের শেষ দিকেই সে মাঠের ক্রিকেটে ফিরতে পারবে বলে আশা রাখছি।’  

এদিকে বিদেশে চিকিৎসার জন্য ভিসার অপেক্ষায় আছেন আরও কয়েকজন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন তিন পেসার। এর মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক জামান ও মুশফিক হাসান। চলতি মাসেই তাদের থাইল্যান্ডে চেক আপের জন্য যাওয়ার কথা রয়েছে। এদিকে যুবা ক্রিকেটার শেখ ইমতিয়াজ শিহাবেরও যাওয়ার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা