ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জবি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৪:১৬

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্ব একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরুর কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটসমূহ গঠন করা হয়। পাঁচটি ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাঁচটি ইউনিট হলো- ‘A’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), ‘B’ ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), ‘C’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), ‘D’ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) এবং ‘E’ ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন বলেন, আমরা গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তিতে যাচ্ছি, বিষয়টি সত্য। ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আগে যেভাবে আমাদের ভর্তি পরীক্ষা হতো, এখনই একই ভাবে হবে।  

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরো বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং নভেম্বরেই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দেব।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?