কামারখন্দে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ফরিদপুরের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা গেলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. হাসানের ছেলে খালিদ (১৮) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৭)। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মোটরসাইকেলে তিন যুবক ছিলেন। তারা জেলার বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। চৌবাড়ি মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেক জনকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান সকালের সময়কে বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
T.A.S / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার