ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় জামিন পেয়েই বাদীর গরু লুটের অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৫:১৯

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাদীর গরু লুটের অভিযোগ উঠেছে। চর আড়িয়ারার মৃত গয়জ উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলামের পাঁচ লাখ টাকার গাছ কেটে নেয়ার পর জামিন পেয়ে তার একটি গরু লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ৩ এপ্রিল একই গ্রামের সাউদ মৃধা, নান্নু মৃধা, সালাউদ্দিন মৃধা, কালা মোল্লা, এরশাদ মৃধা, আজিজ মোল্লা, রবিউল মোল্লা ও তরিকুল মোল্লা মিলে রফিকুল ইসলামের জমি থেকে পাঁচ লাখ টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। ওই ঘটনায় রফিকুল ইসলাম ১৭ এপ্রিল নড়াইল জেলা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদালত মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করলেও তারা পরে জামিনে মুক্তি পায়। তবে জামিনে মুক্তি পাওয়ার পর ৯ অক্টোবর ওই মামলার আসামিরা আবারো রফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে এবং প্রায় দুই লাখ টাকার একটি গরু খুলে নিয়ে যায়। গরুটি নেয়ার সময় আসামিরা রফিকুল ইসলামকে মামলা তুলে নিতে হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

গরু লুটের ঘটনায় রফিকুল ইসলাম সোমবার (২১ অক্টোবর) লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। গরু উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ