ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে স্কুলশিক্ষার্থীকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় হামলায় আহত ৩


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৫:৩৬

নোয়াখালীর সুবর্ণচরে এক স্কুলশিক্ষার্থীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় শিক্ষার্থীসহ তার মা-বোনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুবর্ণচর উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরমজিদ গ্রামের রাফুলের বাড়িতে ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী সুমাইয়া আক্তার স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

আহত ভুক্তভোগী সুমাইয়া, তার মা ফেরদৌসী এবং বোন ফাতেমা খাতুন বলেন, চর মজিদ গ্রামের জাকের হোসেনের বখাটে ছেলে বাপ্পী (২৬) সুমাইয়াকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায় সময় ইভটিজিং ও কুপ্রস্তাব দিত। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের বিরতির সময় দুপুরের খাবার খেতে বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করামাত্রই প্রতিবেশী জাকের হোসেনের বখাটে ছেলে তাকে আগের মতোই কুপ্রস্তাব দেয় এবং তাকে ধরে ধস্তাধস্তি করে। এতে সুমাইয়া প্রতিবাদ করলে বাপ্পী সুমাইয়াকে মারধর করে।  সুমাইয়ার শোর-চিৎকারে তার মা-বোন রান্নাঘর থেকে দৌড়ে এসে তাকে বাঁচাতে গেলে পাশ থেকে বাপ্পীর বাবা জাকের হোসেন, জাকের হোসেনের ছেলে বাহার হোসেন, তার মেয়ে রেখা ফারহানা এবং মঞ্জুর মেয়ে  জাহেদা আক্তার, স্ত্রী ফারজানা বেগম দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে এবং বাপ্পী দেশীয় অস্ত্র দিয়ে  সুমাইয়ার মাথা ফাটিয়ে দেয়।   পরে প্রতিবেশীরা তাদরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়েছে আহত শিক্ষার্থী ও তার পরিবার।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাকের হোসেন এবং তার ছেলে বাপ্পী মুঠোফোনে বলেন,  ঘটনাটি মিথ্যা। আমরা কেউ ঘটনাস্থলে ছিলাম না। এসব মিথ্যা অভিযোগ।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা