নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ামতপুর পালকী সিনেমা হলের সামনে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে আগামী ২৭ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোকলেছার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাউসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসাহাক আলী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরিফ কাউসার, জাহাঙ্গীর কবির বাচ্চু, মামুনুর রশিদ মামুন ও সামাদ সোনার, সদস্য আনোয়ার হোসেন, যুবদলের সদস্য মো. শাহিন আলম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম তোতা প্রমুখ।
T.A.S / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন