ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়াদউত্তীর্ণ জেলা ও উপজেলা পকেট কমিটি বাতিলের দাবীতে বিএনপির সংবাদ সম্মেলন


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৬:৫৮

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা,হারুনুর রশিদ ডিপন এর উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা ও অগঠনতান্ত্রিক প্রতিক্রিয়ায় পকেট কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় থানা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আব্দুল গফুর মন্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির মেয়াদোত্তীর্ন আহবায়ক কমিটি উপজেলা একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। উক্ত পকেট কমিটি সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে ৫ আগস্টের ফ্যাসিট আওয়ামীলীগ সরকারের পতনের পর উপজেলায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। তারা বিএনপি' ত্যাগী নেতাকর্মীদের দল থেকে দূরে সরিয়ে রেখেছেন।

শুধু তাই নয় গত ১৪ অক্টোবর সাইফুল ইসলাম ডালিম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যুবনেতা হারুনুর রশিদ ডিপনের উপর অর্তকিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে বলে জানান। তিনি আরো বলেন, মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সহ তাদের পকেট কমিটি গুলো ভেঙ্গে দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী গঠিত কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্থান দেওয়ার দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন  থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শাহাদৎ হোসেন, আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ধরঞ্জী ইউনিয়নের সা্বেক সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাট, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ প্রভাষক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুল ইসলাম সহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি

কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার

যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই

ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন

টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা

আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ

শতবর্ষী মহীয়সী নারী ও সাংবাদিক সুলতান মাহমুদ রেজার মাতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক