ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় একবছরে ১৪ জন নিহত আহত ৫৬


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৭:২৪

খুলনার পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতসহ ৫৬ জন আহত হয়েছে। নভেম্বর ২০২৩ হতে ২০২৪ সালের ২১ শে অক্টোবর পর্যন্ত পাইকগাছা উপজেলা জুড়ে ৭৪ টি সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান জানিয়ে সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার বলেন,সুষ্ঠ ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, সড়ক আইন বাস্তবায়ন না হওয়া, বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে । নিসচা’র উপজেলা সভাপতি এইচ এম শফিউল ইসলাম বলেন ,অদক্ষ চালক নিয়োগ করা, ফিটনেস বিহীন গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, ট্রাফিক আইন না মানা, সচেতনতা, প্রশিক্ষণ ও রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। তিনি বলেন বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় অত্র উপজেলায় ১৪ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে।

নিহতরা হলেন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মাসুম সানা (২৬), পাইকগাছার মঠবাটী গ্রামের আজিজ দফাদার (৫৬), গজালিয়া গ্রামের ফজিলা বেগম(৬০), লক্ষীখোলা গ্রামের আছিয়া(৫৫), মেছের সরদার (৫২), মৌখালীর খায়রুল ইসলাম (৩৫), ডেমশাখালীর রঘুনাথ মন্ডল, শাহপাড়ার ইসমাইল (৩০), গড়ইখালীর মাহবুব গাইন (২৬), পৌরসভার রিয়াদ(২২), কাশিমনগরের রাধিকা দেবনাথ (৩০) ও কয়রার ৩ জন। উল্লেখ্য ২০২৩ সালে অত্র উপজেলায় ৫৪ টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। বিগত বছরের তুলনায় এবছর দুর্ঘটনা এবং মৃত্যু হার বেশি ছিল।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত