ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে অবৈধ ড্রেজার ধ্বংস ও মা ইলিশ সংরক্ষণে অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১১:৩৩

টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ করতে সরকার ঘোষিত ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) দিনভর উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী একত্রে দপ্তিয়র এবং সলিমাবাদ ইউনিয়নের যমুনা নদীবেষ্টিত এলাকায় অভিযান পরিচালনা করেছে। এতে অবৈধভাবে ধরা ইলিশ জব্দসহ অবৈধ বালু-মাটি উত্তোলনের ড্রেজার পাইপলাইন ধ্বংস করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক, সেনাবাহিনীর মেজর মো. হাফিজ আল আসাদ জুহেব, লে. মাহমুদুর রহমান সাবাব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও ক্ষেত্র সহকারী মোহাম্মদ আলী জিন্নাহর উপস্থিতিতে চর সলিমাবাদ থেকে দপ্তিয়ার নিশ্চিন্তপুর, বাগকাটারি ও কামুটিয়া পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার খবরে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

ভারপ্রাপ্ত ইউএনও দীপ ভৌমিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংশ্লিষ্ট সকল প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান তৎপরতা চলমান থাকবে। এ বিষয়ে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফলভাবেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা