ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হামাসের আহ্বানে গায়েবানা জানাজা করে দায়বদ্ধতা এড়ানোর প্রচেষ্টা জাককানইবি শিক্ষার্থীদের


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১:৫৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এতে উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী জানাজায় অংশ নেন। 

জানাজা শেষে ইয়াহিয়া সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, "ইয়াহিয়া সিনওয়ার ৬৩ বছর বয়সেও শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমি-আত্মসম্মান রক্ষায় শাহাদাত বরণ করলেন। লাশ নিয়ে গেলো ইজরাইল। একটা জানাযাও জুটলো না। সূদুর বাংলাদেশ থেকে আমরা অংশগ্রহণ করতে না পারলেও হামাস নেতৃবৃন্দের আহবানে গায়েবানা জানাযা আদায় করে দায়বদ্ধতা এড়ানোর সর্বনিম্ন প্রচেষ্টা।আল্লাহ বিশ্বব্যাপী মুসলিমদের নিপীড়নের হাত থেকে রক্ষা করুন। আল আকসাকে উদ্ধারে আমাদের সাহায্য করুন। আমিন।"
 
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। সিনওয়ারের মৃত্যুর ঠিক আগে মুহূর্তের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েকমাসের মধ্যেই সিনওয়ারকে হত্যার দাবি করছে ইসরায়েল বাহিনী। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হানিয়া নিহত হওয়ার পর ৬ আগস্ট ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে বেছে নেয়ার কথা জানিয়েছিল হামাস।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?