গৌরীঘোনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউনিয়ন বিএনপির পরিচিতি ও মতবিনিময়
যশোরের কেশবপুরে গৌরীঘোনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গৌরীঘোনা বাজারের বাংলাদেশ আমেরিকান মৈত্রী মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জিএম আব্দুস সালাম সবুজের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক সোহেল পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি মাহামুদ হাসান, সাধারণ সম্পাদক সরদার আব্দুল গফফার সরদার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত, সিনিয়র সহ-সভাপতি ও গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা এসএম অমেদ আলী, বিএনপির ইউনিয়ন সদস্য গাজী বাবর আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গৌরীঘোনা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রভাষক আবুবকর, সাধারণ সম্পাদক আব্দুল গফুর ফকির প্রমুখ।
এ সময় গৌরীঘোনা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও গৌরীঘোনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার