ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৩:২৩

ঢাকার ধামরাইয়ে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার রোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম খান। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে মেঘনা কল্যাণ সংস্থা সাভারের নিজ অফিসে এ সংবাদ  সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে রোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম খান বলেন, উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর খেলার মাঠে গত ১৬ অক্টোবর বিএনপির কর্মী সমাবেশে মিছিল নিয়ে যাচ্ছিলাম আমি। মিছিল নিয়ে মাঠে ঢুকতেই আমার হাত ধরে টেনে বাজারে নিয়ে মারধর করে ইব্রাহিম মেম্বারের নেতৃত্বে সাইদুর, রাশেদ, মান্নান, ফিরোজ, খালেক, সাহাবুর মেম্বার, হালিম ও আলাউদ্দিন।

তিনি আরো বলেন, মারধরের একপর্যায়ে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে দৌড়ে সমাবেশের মঞ্চে উঠে বিষয়টি সবাইকে খুলে বললে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আমাকে শান্ত হতে বলেন এবং সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তার কাছে আমাকে বসিয়ে রাখেন।সভা শেষে বাড়ি ফেরার পথে ওই সন্ত্রাসীরা আবার আমাদের ওপর হামলা চালায়। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম খান এবং বিপ্লব হোসেন আহত হন। ওই ঘটনাকে মিথ্যা প্রমাণ করতে হামলাকারীরা নিজেদের বাঁচাতে মিথ্যা বানোয়াট নিউজ একাধিক পত্রিকায় করাচ্ছে এবং তারা বিএনপির নেতা বলে দাবি করছে। একাধিক নিউজে আমাকে ‘ভেজাইল্যা সেলিম’ বলে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য প্রকাশ করে নিউজ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ঘটনার বিবরণ দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম বলেন, এমন সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। সেলিম আমাদের দলের লোক। সে রোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আমাদের কর্মী সমাবেশে মিছিল নিয়ে আসার পথে তার ওপর হামলা করে পেটোয়া বাহিনীর প্রধান ইব্রাহিম মেম্বার। সে আওয়ামী লীগের লোক, বিএনপিতে কোনো পদ নেই তার। সে ভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে আমাদের কর্মী সমাবেশ পণ্ড করতে চেয়েছিল। তারা আমার ওপরও হামলা চালায়। এতে আমার একটি দাঁত ভেঙে যায় এবং সেলিম ও বিপ্লব গুরুতর আহত হয়। এখন নিজেদের বাঁচাতে এই মিথ্যা সংবাদ প্রচার করছে। এ ঘটনায় যদি বিএনপির কোনো লোক জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা