ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যোগদান করেছেন জাককানইবির নবনিযুক্ত ট্রেজারার


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৪:২৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪) তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করে তারা নিজ দায়িত্ব গ্রহণ করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল, প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি, পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমীসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য ও চির উন্নত মম শির চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নবনিযুক্ত ট্রেজারার। 

এসময় অনুভূতি প্রকাশ করে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, "এটা একটা টিম ওয়ার্ক। সবাই মিলে উপাচার্য স্যারের নির্দেশনা ও পরামর্শে একসাথে কাজ করতে চাই।"

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। 

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?