ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৪:৫৮

চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

জানা গেছে, এসব দোকানে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫-এ জরিমানা করা হয়েছে।

এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও বরমা ইউনিয়নের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য অভিযান পরিচালনা করা হয়। নানান অনিয়মের কারণে চার দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

অভিযানে চন্দনাইশ থানা পুলিশের সদস্য এবং ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক