দুর্নীতির অভিযোগ প্রমাণিত, ইউপি চেয়ারম্যানকে অপসারণ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. মাসুরা বেগমের ২১ অক্টোবর স্বাক্ষরিত এক পত্রের সূত্র জানায়, সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে পরিষদের ৯ জন ইউপি সদস্য অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ অভিযোগের তদন্ত করেন। তদন্তে আনীত অভিযোগ প্রমাণিত হয়।
চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মণ ওই অনাস্থা প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করেন। এতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি ও বিপক্ষে ৩টি ভোট পড়ে। তদন্ত প্রতিবেদন এবং অনাস্থা প্রস্তাবের ফলাফল জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হলে স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সাথে কথা বললে তিনি এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত