আনচেলত্তির মতে, ব্যালন ডি’অর জিতবে ভিনি
প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পরও ৫-২ গোলের জয় পায় লস ব্লাঙ্কোসরা। জয়ের এই গল্পের নায়ক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিলো কার্লো আনচেলত্তির দল।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসের মতো এভাবে খেলা খেলোয়াড়ের সংখ্যা কম। সে দারুণ চরিত্র ও প্রচণ্ড উদ্যমের সঙ্গে খেলেছে। আমি মনে করি ভিনিসিয়াস ব্যালন ডি’অর জিতবে, তবে আজকের রাতের কারণে নয়, বরং গত মৌসুমের পারফরম্যান্সের জন্য। তবে এই তিনটি গোল তাকে ভবিষ্যতে আরেকটি ব্যালন ডি’অর জিততে সাহায্য করবে।’
ভিনিসিয়াস নিজেও ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করেন, ‘আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি। আমরা জানতাম যে আমাদের সমর্থকদের সামনে কিছু অসম্ভব নয়। প্রথম গোলটি পাওয়ার পর আমরা নিশ্চিত জানতাম, আমরা ফিরে আসবো।’
৪ সেপ্টেম্বর এবারের ব্যালন ডি’অরের জন্য ৩০ ফুটবলারকে মনোনয়ন দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। সেই সংক্ষিপ্ত তালিকায় আছেন ভিনি। প্যারিসের থিয়েটার দু শাতেলেতে ২৮ অক্টোবর দেওয়া হবে এই পুরস্কার।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি