ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

লিডের পথে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১২:৩২

১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। এতেই ইনিংস ব্যবধানের হার চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। তবে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলির ব্যাটে লিড নেওয়ার পথে আছে স্বাগতিকরা। ৬৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। মাত্র ১ রানে পিছিয়ে আছে তারা।

দিনের শুরুতেই আগের দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফেরান কাগিসো বাবাদা। জয় ৯২ বলে ৪০ ও মুশফিক ৩৯ বলে ৩৩ রান করেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন লিটন দাস। দলীয় ১১২ রানে ১৫ বলে ৭ রান করে আউট হন। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিরাজ। 

সাবলীল ব্যাটিংয়ে ৯৪ রানে ফিফটি তুলে নেন মিরাজ। জাকের ৭১ বলে ৩০ ও মিরাজ ১০৭ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। প্রোটিয়াদের পক্ষে রাবাদা নিয়েছেন ৪টি উইকেট।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে