ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৩:২৫

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. রশীদুজ্জামানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল ইসলাম। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে সাবেক ওই এমপিকে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) তুষার কান্তি দাস বলেন, গত ২৬ আগস্ট থানায় ফসিয়ার রহমানের দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সাবেক এমপি রশীদুজ্জামানের শাস্তির দাবিতে তাৎক্ষণিক উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকেরর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এমপি রশীদুজ্জামান। সম্প্রতি পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন মো. রশীদুজ্জামান। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব ছিলেন।

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত