ঠাকুরগাঁওয়ে এইচপিভি টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে এইচপিভি টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানে জেলা সিভিল সার্জন কার্যালয় ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও ১০-১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান-বাহির্ভূত কিশোরীদের বিনামুল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৪ সপ্তাহ বা এক মাসব্যাপী। এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চালু হয়েছে। উল্লিখিত বয়সের যে কোনো কিশোরী জন্ম নিবন্ধন নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে।
তিনি আরো বলেন, ঠাকুরগাঁও জেলায় মোট ৭০ হাজার ২৫০ কিশোরীকে টিকা প্রদানের টার্গেট রয়েছে। এরমধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ হাজার ৩০৪, হরিপুরে ৭ হাজার ৫২৮, পীরগঞ্জে ৮ হাজার ৭২৯, পীরগঞ্জ পৌরসভায় ২ হাজার ৭৬৩, রানীশংকৈলে ১০ হাজার ৪৯২, রানীশংকৈল পৌরসভায় ১ হাজার ৪৬৮, ঠাকুরগাঁও সদরে ২২ হাজার ৮৮৯ এবং ঠাকুরগাঁও পৌরসভায় ৬ হাজার ৭৭ জন টিকা দেয়া হবে।
২৩ অক্টোবর পর্যন্ত মোট ১৪ হাজার ৮৪০ জন কিশোরী রেজিস্ট্রেশন করেছে। এরমধ্যে বালিয়াডাঙ্গীতে ১ হাজার ৪৯, হরিপুরে ১ হাজার ২০৮, পীরগঞ্জে ২ হাজার ৭৪৯, পীরগঞ্জ পৌরসভায় ৩৫৭, রাণীশংকৈলে ১ হাজার ৫৯৯, রানীশংকৈল পৌরসভায় ৪৭১, ঠাকুরগাঁও সদরে ৬ হাজার ২৮ জন ও ঠাকুরগাঁও পৌরসভার ১ হাজার ৩৩৪ জন রয়েছে। টার্গেট অনুযায়ী শতভাগ রেজিস্ট্রেশন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহাসহ ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’