ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের উন্নতি হচ্ছে,ফাহিম সিনহা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৩:৪১

আম্পায়ারিংয়ের মান ধীরে ধীরে উন্নতি হচ্ছে,এবং বিগত বছরগুলোর চেয়ে ভালো হবে বলে মন্তব্য করেছেন ফাহিম সিনহা। মঙ্গলবার ঘরোয়া ক্রিকেট নিয়ে  সংবাদ সম্মেলনে ফাহিম আরো জানান, বিকেএসপিসহ ঢাকার বাইরের অন্যান্য মাঠ ও উইকেট উন্নয়নে কাজ করছেন। আগামীতে ঘরোয়া লীগের আম্পায়ারিংয়ের মান  ও স্পোর্টিং উইকেট করার প্রত্যাশা ব্যাক্ত করেন।

এদিকে আসন্ন ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের জন্য এক কোটি টাকার স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেঘনা ব্যাংকের সঙ্গে এক বছরের চুক্তি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সম্মেলনে বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের নতুন প্রধান ফাহিম সিনহা এ ঘোষণা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিও শাহাদত এবং মার্কেটিং বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসেন জুয়েল।

আগামী ২৫ অক্টোবর মাঠে গড়াবে ঢাকা তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ। টুর্নামেন্টের মোট ২০টি দল অংশগ্রহণ করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রূপগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ক্রিকেট একাডেমি এবং নারায়নগঞ্জ। মোট ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগের লিগ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে। অন্যদিকে প্রথম বিভাগের টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছরের ১২ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে।

T.A.S / T.A.S

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড