চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক সিরাজুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক, সাপ্তাহিক চৌদ্দগ্রামের সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মুহাম্মদ সিরাজুল ইসলাম ফরায়েজীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি কয়েকদিন যাবৎ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২৩ অক্টোবর) বাদ আছর চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আয়োজনে চৌদ্দগ্রাম বাজারের সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো. এমরান হোসেন বাপ্পির পরিচালনায় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক আবু বকর সুজন, মো. বেলাল হোসাইন, মো. এমদাদ উল্যাহ, প্রেসক্লাবের সদস্য এমএ কুদ্দুস, মুহা. জহিরুল হাসান, আবুল বাশার রানা, মো. মনোয়ার হোসেন, আনিসুর রহমান, মুহা. ফখরুদ্দীন ইমন, মো. শাহীন আলম, মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, কাজী সেলিম, মো. আব্দুল কাদের, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আব্দুর রব লাভলু প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রাহী। এ সময় চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা