কাপ্তাইয়ে এইচপিভি টিকা পাচ্ছে ২৯৫২ কিশোরী
সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হলো কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৯৫২ জন কিশোরী পাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি সার্বিক টিকাদান ক্যাম্পেইন মনিটরিং করছেন।
কাপ্তাই আরএমও ডা. ওমর ফারুক রনি জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুলপড়ুয়া ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী অথবা স্কুলে যায় না এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা এই ক্যাম্পেইনের আওতায় এক ডোজ টিকা নিতে পারবে। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।
তিনি আরো জানান, কাপ্তাই উপজেলার ২ হাজার ৯৫২ কিশোরী এইচপিভি টিকা পাবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টিকাদান ক্যাম্পেইন পরিচালনার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়া যে কোনো তথ্য ও সহযোগিতার জন্য বড়ইছড়ি হাসপাতাল এবং কাপ্তাই ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্পেশাল বুথ খোলা হয়েছে।
জামান / জামান
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা