সুন্দরগঞ্জে জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যার ১০ বছর পর মামলা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০১৪ সালের ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে (৩৮) কুপিয়ে হত্যার ১০ বছর মামলা করেছেন নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির। মামলায় সাবেক এমপি প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধানসহ আওয়ামী লীগের ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের জিআরও উপ-পরিদর্শক কামাল হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান শাহাবুল ইসলাম ও মিজানুর রহমান। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রের বাইরে শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা সংঘবদ্ধ হয়ে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জন মিজানুর রহমানের ওপর ছুরি, রামদা, কুড়াল, শাবলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনার সময় বাঁচার জন্য স্থানীয় একটি বাঁশঝাড়ে অবস্থান নিলে আহত মিজানুরকে ঘিরে ধরে ধারালো ছুরি দিয়ে মাথা ও শরীরে গুরুতর জখম করে অভিযুক্তরা। এরপর মিজানুরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে পুরো শরীরে এলোপাতাড়ি আঘাত করে। মুমূর্ষু অবস্থায় মিজানুর মাটিতে লুটিয়ে পড়লে বাদীর বড় ভাই শাহাবুল ইসলাম তাকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় উল্লেখিত আসামিরা শাহাবুলকেও এলোপাতাড়ি ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে শাহাবুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা রামদা, বেঁকি, ছুরি, শাবল ও বল্মম দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে।
ঘটনার সময় আসামিরা গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে রেখে চলে যায়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে ২২ অক্টোবর রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত