ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা দেশের মানুষকে তিলে তিলে হত্যা করতে চেয়েছিল : রাশেদ প্রধান


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ১:৪৪

শেখ হাসিনা দেশের মানুষকে তিলে তিলে হত্যা করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র এবং ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পঞ্চগড় জেলার গণমানুষের আয়োজনে শহরের মিলগেট বাজারের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুৃষ্ঠিত হয়।

তিনি বলেন, আন্দোলনে পুলিশ ও বিজিবির গুলিতে নিহত হয়েছে, তাদের মৃত্যুটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু পঞ্চগড় সুগার মিলে যারা কর্মরত ছিলেন, যেসব আখচাষী ছিলেন, তাদের পরিবার কাজের অভাব ও অর্থ উপার্জনের অভাবে তিলে তিলে পরিবারগুলো ধংস হয়ে মৃত্যুবরণ করছে, সেটা দেখা যায় না। সেটা অনুভব করার জন্য একজন মানুষ হতে হয়। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কোনোদিন মানুষ ছিল না।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় আখ চাষি সংগঠনের প্রতিনিধি হাফিজুল ইসলাম, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ছবি প্রমুখ।

বক্তারা বলেন, ২০২০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার লোকসানের কারণ দেখিয়ে অন্যায়ভাবে পঞ্চগড় চিনিকলসহ দেশের ৬টি চিনিকলে আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেয়। এতে দীর্ঘ চার বছর ধরে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই কার্যক্রম বন্ধ থাকায় হাজারো শ্রমিক বেকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তৎকালীন সরকার তার প্রভু ভারত থেকে চিনি আমদানি করেছে প্রভাবশালী লুটেরা প্রতিষ্ঠান এসআলম গ্রুপের মাধ্যমে। আওয়ামী লীগ সরকার কৌশলে লোকসানের অভিযোগ এনে ৬টি চিনিকলকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে মিলের কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু এই চিনিকলগুলোকে চিনি শিল্প করপোরেশনের ঋণের বোঝা বইতে হচ্ছে। স্থানীয়ভাবে চিনিকলগুলো লাভ করলেও লোকসান দেখানো হতো। ২০২০ সালের আগে ১২ কোটি টাকা লাভ করে পঞ্চগড় চিনিকল। তারপরেও বৈষম্যের শিকার হয়ে বন্ধ হয়ে যায়।

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আর্কষণ করে আগামীতে চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালুর জোর দাবি জানান তারা। দাবি মানা না হলে বক্তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

T.A.S / জামান

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান