নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই কামরুজ্জামান (৫০) আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত কামরুজ্জামান উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের মৃত মেজাবুল মণ্ডলের ছেলে।
কামরুজ্জামান জানান, নুরুল ইসলাম আমার আপন বড় ভাই। তিনি আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। সেই সূত্র ধরেই বুধবার আমার বাসস্থানে চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে রান্নাঘর বানানোর কাজ করছিলেন। আমি ওই কাজে বাধা দিলে নুরুল ও তার ছেলে আমাকে বাঁশ দিয়ে বেধড়ক মারপিট আরম্ভ করে। একপর্যায়ে রাস্তায় পড়ে থাকা ইট দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি।
কামরুজ্জামানের মেয়ে তৌহিদা জামান বলেন, আমার বাবাসহ পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বাবাকে গুরুতর অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থার অবনতি হলে রাজশাহীতে স্থানান্তর করা হয়। আমার বাবাকে যারা এভাবে মেরেছে, প্রশাসনের নিকট আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে নূরুল ইসলাম বলেন, এ বিষয়ে ইউনিয়ন ও থানা পর্যায়ে বিভিন্ন জায়গায় বিচার-সালিশ হয়েছে। তিনি কারো কোনো কথা মানেন না। আমার ছেলেকে প্রথমে আঘাত করলে আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন