নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে নির্বাচিত পূজামণ্ডপসমূহকে উপজেলা প্রশাসনের ধন্যবাদ জ্ঞাপন
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১২৫টি পূজামণ্ডপের মধ্যে নির্বাচিত পূজামণ্ডপসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দীপ ভৌমিকের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলাধীন ১২টি ইউনিয়নের মধ্যে আলোকসজ্জা, প্রতিমাসজ্জা ও নিরাপত্তার ভিত্তিতে নির্বাচিত ভাদ্রা ইউনিয়নের লক্ষ্মীদিয়া কানাই লালের বাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপ, মামুদনগর ইউনিয়নের আদি রামকৃষ্ণ (সুভাষ চন্দ্র সাহা) বাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপ, গয়হাটা ইউনিয়নের সিংজোড়া দুলাল ঘোষের বাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপ, সদর ইউনিয়নের দুয়াজানী সংকর সাহার বাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপ ও দুয়াজানী মহামায়া সংঘের সার্বজনীন দুর্গামণ্ডপ। মোট ৫টি পূজা মণ্ডপকে নির্বাচিত করে ক্রেস্ট বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনসহ সকল পূজামণ্ডপ পরিচালনা কমিটি, নাগরপুর থানা পুলিশ, রাজনৈতিক সংগঠনের সকল নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ সকলকে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা পরিচালনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ ভৌমিক।
এ সময় উপস্থিত ছিলেন- নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস ছালাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির ফয়সাল, আবু বকর, পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
T.A.S / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট