নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেনের সভাপতিত্বে এ দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় টাঙ্গাইল মো. শাজাহান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- নাগরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়া, সদস্য জাহানারা আক্তার ও মো. সালাউদ্দিন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার কামরুল হাসান এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরুল হুদা।
উল্লেখ্য, বির্তক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে শহীদ শাসছুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জরিপন নেসা বালিকা স্কুল অ্যান্ড কলেজের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বিচারকগণ শহীদ শামছুল হক পাইলট উচ্চ বিদ্যালয়কে ঘোষণা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।
T.A.S / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল